ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ১০:০৫ দুপুর

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রথম ধাপে ১৫২টি আসনে জনপ্রতিনিধি নির্বাচন করবেন ৩ কোটি ৬০ লাখ ভোটার।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরইমধ্যে ভোটকেন্দ্রগুলোয় দেখা যাচ্ছে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।এই ধাপে আলোচিত আসনগুলোর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম।

আরও পড়ুন

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে তিন স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করা হয়েছে। পুলিশ ও অন্যান্য বিভাগের পাশাপাশি মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের। আকাশপথে নজরদারি চালাচ্ছে বিমান বাহিনীর সদস্যরা।ভোটের আগের রাতে নন্দীগ্রাম, দাঁতন ও বারাসাতসহ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের খবর পাওয়া গেছে। আটকও করা হয় বেশ কয়েকজনকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ চলছে

৮ ঘণ্টা পর বিএসএফের হাত থেকে ফিরল দুই বাংলাদেশি কিশোর

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাচারের অর্থ ফেরাতে ১০ দেশের সঙ্গে সমঝোতা চূড়ান্তের পথে

বিরোধী দলকে মোকাবিলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি : মির্জা ফখরুল