ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০১:৪৯ দুপুর

বন্ধ ছয়টি পাটকল ছয় মাসের মধ্যে চালুর সিদ্ধান্ত সরকারের 

বন্ধ ছয়টি পাটকল ছয় মাসের মধ্যে চালুর সিদ্ধান্ত সরকারের, ছবি: সংগৃহীত।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ পাটকলগুলোর মধ্যে ছয়টি পাটকল আগামী ছয়মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল, কারখানা চালু ও ইজারা সংক্রান্ত অংশীজনদের সঙ্গে জরুরি সভা শেষে এ তথ্য জানান বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু অথবা ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে বিনিয়োগের পাশাপাশি একইসঙ্গে রফতানি বাড়বে এবং কর্মসংস্থান বাড়বে।

আরও পড়ুন

বৈঠকে উদ্যোক্তা ও অংশীজনদের সঙ্গে বন্ধ পাটকল চালুর বিষয়ে মতবিনিময় শেষে নানা নির্দেশনাও দেন তিনি। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরীসহ বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধ ছয়টি পাটকল ছয় মাসের মধ্যে চালুর সিদ্ধান্ত সরকারের 

১৬ ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে থার্ড টার্মিনাল উদ্বোধন : প্রতিমন্ত্রী

আর্সেনালকে টপকে শীর্ষে ম্যান সিটি

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

আরও দু’দিন থাকবে তাপপ্রবাহ, এরপর বৃষ্টির আভাস

জয়পুরহাটে পুকুরে ডুবে সহোদর শিশুর মৃত্যু