ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৯:২৩ রাত

পেট্রল-ডিজেলের দাম কমালো চীন

পেট্রল-ডিজেলের দাম কমালো চীন

ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো পাম্প পর্যায়ে পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে চীন। চীনের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা হিসেবে কাজ করা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন জানিয়েছে, বিশ্ববাজারে তেলের দামের পরিবর্তনের সঙ্গে মিল রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতি দশ কর্মদিবস পরপর আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দামের ভিত্তিতে পেট্রলের দাম নির্ধারণ করে কমিশন। পেট্রলের দাম কমে যাওয়ায় ৫০ লিটারের একটি ট্যাংক ভর্তি করতে গেলে চালকদের প্রায় তিন ডলার সাশ্রয় হবে।

ইরান যুদ্ধে শুরুর পর তেলের দাম বেড়ে যাওয়ায় বেইজিং একাধিকবার পেট্রল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়িয়েছিল। এদিকে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আরো একটি কার্গো জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে মেরিটাইম গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড। পানামার পতাকাবাহী জাহাজটির নাম এমএসসি ফ্রানচেস্কা। এটি হরমুজ প্রণালি হয়ে দক্ষিণ দিকে ওমান উপসাগরের দিকে এগোচ্ছিল। হামলার সময় ইরানের উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে ছিল।

আরও পড়ুন

ভ্যানগার্ড জানায়, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর জাহাজটির সঙ্গে যোগাযোগ করে এবং তাদের নোঙর ফেলার নির্দেশ দেয়। জাহাজটি জানিয়েছে, জাহাজের বাইরের কাঠামো ও ভেতরের থাকার জায়গার ক্ষতি হয়েছে। এ নিয়ে আর কোনো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেট্রল-ডিজেলের দাম কমালো চীন

জামালপুরে ১৫ টন সরকারি চালসহ ট্রাক জব্দ, আটক ১

যে মেয়েরা সুন্দর তারা রাজনীতিতে ভালো করবে : ছাত্রলীগকে নিয়ে জুমা

হল প্রশাসনের কাছে শিক্ষার্থীদের পক্ষে ৮ দফা দাবি জানালো শেখ মুজিবুর রহমান হল ছাত্রদল

২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত

বগুড়ায় অসহায় রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু