ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৩ এপ্রিল, ২০২৬, ০১:২২ রাত

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল

ছবি: সংগৃহীত, ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল

দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন-এর মাধ্যমে চলতি মাসে তৃতীয়বারের মতো ডিজেল আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ওয়েল ডিপোর রিসিপ্ট টার্মিনালে প্রায় ৭ হাজার টন ডিজেল পৌঁছাবে।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এর ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম জানান, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে সোমবার রাত থেকেই ডিজেল পাম্পিং শুরু হয়েছে, যা ৬৫–৭০ ঘণ্টার মধ্যে পার্বতীপুরে পৌঁছাবে। পরে পদ্মা, মেঘনা ও যমুনা তেল বিপণন কোম্পানির মাধ্যমে এটি স্থানীয় পর্যায়ে সরবরাহ করা হবে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি এপ্রিলেই পাইপলাইনের মাধ্যমে ইতোমধ্যে ১৩ হাজার টন ডিজেল দেশে এসেছে। ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টনের দুটি চালান পৌঁছায়। পুরো মাসে চারটি চালানে মোট ২৫ হাজার টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে। এর আগে মার্চ পর্যন্ত আরও ২২ হাজার টন আসায়, এ বছর মোট আমদানি দাঁড়িয়েছে প্রায় ৩৫ হাজার টনে।

২০১৮ সালে দুই দেশের মধ্যে চুক্তির ভিত্তিতে ১৩১.৫৭ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন নির্মাণ করা হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে জ্বালানি আমদানি শুরু হয়। চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর বাংলাদেশে ডিজেল সরবরাহ করবে। বর্তমানে বছরে ২–৩ লাখ টন আমদানির সুযোগ থাকলেও ভবিষ্যতে তা বাড়ানো যেতে পারে।

আরও পড়ুন

এর আগে চট্টগ্রাম বা খুলনা থেকে রেলপথে উত্তরাঞ্চলে তেল পৌঁছাতে ৬–৭ দিন সময় লাগত। পাইপলাইনের মাধ্যমে সরাসরি সরবরাহ শুরু হওয়ায় সময় ও খরচ—দুটিই উল্লেখযোগ্যভাবে কমেছে, ফলে উত্তরাঞ্চলে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সহজ হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও সাত হাজার টন ডিজেল

জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাচারের অর্থ ফেরাতে ১০ দেশের সঙ্গে সমঝোতা চূড়ান্তের পথে

বিরোধী দলকে মোকাবিলায় পাল্টা কর্মসূচি দেবে না বিএনপি : মির্জা ফখরুল

সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি ৭০৭ মামলার শুনানি, নিষ্পত্তি ১৭৭টির

দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ