৮ ঘণ্টা পর বিএসএফের হাত থেকে ফিরল দুই বাংলাদেশি কিশোর
পঞ্চগড় সীমান্ত থেকে আটক হওয়া দুই বাংলাদেশি কিশোর প্রায় ৮ ঘণ্টা পর বিজিবির তৎপরতায় ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের ফেরত আনা সম্ভব হয়েছে।
আরও পড়ুনস্থানীয় সূত্রে জানা যায়, আটক দুই শিক্ষার্থী উদয় রায় ও ইন্দ্র রায় বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া–পাটশিরি সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে ছবি তুলতে তুলতে সীমান্ত অতিক্রম করে ভারতের ভেতরে চলে যায়। পরে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের টহল দল তাদের আটক করে নিয়ে যায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








