ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৮:০৭ রাত

বগুড়ার সোনাতলায় কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করায় পরীক্ষার্থীদের আচরণে পরিবর্তন

বগুড়ার সোনাতলায় কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করায় পরীক্ষার্থীদের আচরণে পরিবর্তন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: চলতি বছরের এসএসসি পরীক্ষায় প্রতিটি কেন্দ্রের সবগুলো কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করায় শিক্ষার্থীদের আচরণে পরিবর্তন ঘটেছে। এমনকি শিক্ষকদের ছোটাছুটি বন্ধ হয়েছে। অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার শুরুতেই সরকারি নির্দেশনা অনুযায়ী বগুড়ার সোনাতলা উপজেলার ৭টি পরীক্ষা কেন্দ্রের সবগুলো কক্ষে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা।

এতে শিক্ষার্থীদের আচরনে পরিবর্তন লক্ষ্য করা গেছে। পরীক্ষার ১ম দিনে পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তি, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এমনকি এক পরীক্ষার্থী অন্য পরীক্ষার্থীর সাথে কথা বলাতো দূরের কথা, ঘার ঘুরাতেও পারেনি কোন কেন্দ্রে। সার্বক্ষণিক সিসি ক্যামেরায় তদারকি করেছে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন

এ বিষয়ে বয়ড়া কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ বলেছেন, তার কেন্দ্রে প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ নাজমুল ইসলাম বলেন, এতে করে শিক্ষার্থীদের আচরণে পরিবর্তন লক্ষ্য করা গেছে।

রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে ৮ জেলার ২৭৪ কেন্দ্রে ১ম দিনে বাংলা ১ম পত্রে ১ লাখ ৪৯ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৪৭ হাজার ৮১৬ জন। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো: আরিফুল ইসলাম বলেন, চলতি বছরের এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করায় পরীক্ষার্থীদের আচরণে পরিবর্তন

বগুড়ার দুপচাঁচিয়ায়  দুই মাদক সেবনকারীর কারাদন্ড

বিশ্বকাপ টিকিটের নতুন ব্যাচ বিক্রির ঘোষণা

বগুড়ার তালোড়ায় বয়লার বিস্ফোরণে আহত তাহসিনের মৃত্যু

চাঁদপুরে যাত্রীবাহী বোট থেকে মাদকসহ দুই কারবারি আটক

রংপুরে অপহরণ মামলার কিশোরী উদ্ধার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার