ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৮:০৪ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায়  দুই মাদক সেবনকারীর কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায়  দুই মাদক সেবনকারীর কারাদন্ড

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি :  দুপচাঁচিয়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত দুই মাদকসেবী জীবন মোল্লা (১৯) ও সোহাগ মন্ডলকে (৩৭) ২ মাস করে কারাদন্ড প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) তৌহিদুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে,গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড তৌহিদুল ইসলাম ফোর্সসহ উপজেলা সদরের কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনার সময় পরিত্যক্ত নির্জন একটি ঘরে মাদক সেবনকালে উপজেলা শহরতলা এলাকার রশিদ মোল্লার ছেলে জীবন মোল্লা (১৯) ও ডিমশহর গ্রামের আনোয়ার মন্ডলের ছেলে সোহাগ মন্ডলকে (৩৭) আটক করেন।

আরও পড়ুন

পরে ভ্রাম্যমাণ আদালত উভয়কে মাদকদ্রব্য সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারা অনুযায়ী ২ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহামন জানান, কারাদন্ডপ্রাপ্ত আসামিদ্বয়কে আজ বুধবার (২২ এপ্রিল) বগুড়া কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার দুপচাঁচিয়ায়  দুই মাদক সেবনকারীর কারাদন্ড

বিশ্বকাপ টিকিটের নতুন ব্যাচ বিক্রির ঘোষণা

বগুড়ার তালোড়ায় বয়লার বিস্ফোরণে আহত তাহসিনের মৃত্যু

চাঁদপুরে যাত্রীবাহী বোট থেকে মাদকসহ দুই কারবারি আটক

রংপুরে অপহরণ মামলার কিশোরী উদ্ধার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার 

গ্রীস্মের জন্য যে রঙের লিপস্টিক মানানসই