ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৪ বিকাল

রংপুরে অপহরণ মামলার কিশোরী উদ্ধার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার 

রংপুরে অপহরণ মামলার কিশোরী উদ্ধার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার 

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের অপহরণ মামলার ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলার লালমাই থানার পূর্ব অশোকতলা গ্রামে অভিযান পরিচালনা করে রংপুর মহানগরীর কোতয়ালি থানার অপহরণ মামলার প্রধান এজাহারনামীয় পলাতক আসামি মো: তৌকির রহমানকে গ্রেফতার এবং ভিকটিম মোছা: আয়শা সিদ্দিকাকে(১৪) উদ্ধার করা হয়। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

র‌্যাব জানায়, ভিকটিম ৭ম শ্রেণির একজন ছাত্রী। ভিকটিম স্কুলে যাতায়াতের সময় ধৃত আসামি মো: তৌকির রহমান(১৯) ভিকটিমকে দীর্ঘদিন বিভিন্ন সময় উত্যক্ত করাসহ প্রেম-ভালবাসার প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ভিকটিম তার পরিবারকে জানালে বাদি ধৃত আসামিকে বিরক্ত না করার জন্য অনুরোধপূর্বক সতর্ক করলে ধৃত আসামি বাদির কথায় গুরুত্ব না দিয়ে ভিকটিমকে অপহরণ করার হুমকি প্রদান করে।

এরই ধারাবাহিকতায় গত ১ এপ্রিল সকালে পূর্ব পরিকল্পিতভাবে ধৃত আসামি এবং তার সহযোগী অজ্ঞাতনামা ৩-৪ জনের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অটোযোগে ধৃত আসামির বাড়িতে নিয়ে যায়। ভিকটিমের বাবা গত ১০ এপ্রিল বাদি হয়ে রংপুর মহানগরীর কোতয়ালি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

আরও পড়ুন

র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, র‌্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এবং র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ক্যাম্পের যৌথ আভিযানিক দল গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা জেলার লালমাই থানার পূর্ব অশোকতলা গ্রামে অভিযান পরিচালনা করে রংপুর মহানগরীর কোতয়ালি থানার অপহরণ মামলার প্রধান আসামি পূর্ব বোতলা পাড়া এলাকার রাহেল মিয়ার ছেলে মো: তৌকির রহমানকে(১৯) গ্রেফতার করে। এসময় ভিকটিম পূর্ব বোতলা পাড়ার আমিনুল ইসলামের মেয়ে মোছা: আয়শা সিদ্দিকাকে(১৪) উদ্ধার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অপহরণ মামলার কিশোরী উদ্ধার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার 

গ্রীস্মের জন্য যে রঙের লিপস্টিক মানানসই

আইসিসি থেকে বড় পুরস্কার পেলেন নাহিদ

পেটের অসুখ পরজীবী: কারণ ও প্রতিকার

মোহনগঞ্জে মহুয়া কমিউটার ট্রেনের ধাক্কায় নারী নিহত

‘নোমোফোবিয়া’ রোগের কারণ ও মুক্তির উপায়