ভিডিও বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২২ এপ্রিল, ২০২৬, ০৭:৫৩ বিকাল

চাঁদপুরে যাত্রীবাহী বোট থেকে মাদকসহ দুই কারবারি আটক

চাঁদপুরে যাত্রীবাহী বোট থেকে মাদকসহ দুই কারবারি আটক

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মেঘনা নদীর মিনি কক্সবাজার নামক এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ দুই কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ বুধবার (২২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি জানান।

তিনি বলেন, চাঁদপুর মিনি কক্সবাজার সংলগ্ন এলাকায় আজ বিকেল ৩টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী বোটে তল্লাশি করে প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।             

আরও পড়ুন

জব্দ করা গাঁজা ও আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করায় পরীক্ষার্থীদের আচরণে পরিবর্তন

বগুড়ার দুপচাঁচিয়ায়  দুই মাদক সেবনকারীর কারাদন্ড

বিশ্বকাপ টিকিটের নতুন ব্যাচ বিক্রির ঘোষণা

বগুড়ার তালোড়ায় বয়লার বিস্ফোরণে আহত তাহসিনের মৃত্যু

চাঁদপুরে যাত্রীবাহী বোট থেকে মাদকসহ দুই কারবারি আটক

রংপুরে অপহরণ মামলার কিশোরী উদ্ধার প্রধান আসামি কুমিল্লায় গ্রেফতার