ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ এপ্রিল, ২০২৬ ০৭:১৬ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে গভীর রাতে এক ভয়াবাহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’টি পরিবারের মালামালসহ ৮টি ঘর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনে দগ্ধ হয়ে একটি গরু ও দু’টি ছাগল মারা গেছে। এতে ওই দুটি পরিবারের অর্থসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়।

ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের বহতি গ্রামে সারোয়ার ও আব্দুল খালেকের বাড়িতে। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদুৎতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলাম অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতার করা হবে বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আবারও ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

মধ্যরাতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে আটকা মানুষ

পরিকল্পিত স্ক্রিপ্ট বোঝার মগজ না থাকলে মগজে শান দিন: সারজিস

হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার