ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ০১:৪৮ এএম

মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

ছবি : সংগৃহীত, মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কইরান ইস্যুতে নিজের অবস্থান নিয়ে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইরানের বিষয়ে তিনি যথেষ্ট কঠোর ছিলেন না—এমন অভিযোগের কোনো ভিত্তি নেই।

ট্রাম্প লিখেছেন, ‘এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ারবাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, তারা হয় হিংসুক, খারাপ মানুষ অথবা নির্বোধ।’

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সাম্প্রতিক চুক্তি নিয়ে দেশটির কিছু আইনপ্রণেতা সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে পর্যাপ্তভাবে সীমাবদ্ধ করে না এবং হরমুজ প্রণালিকে চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগও পুরোপুরি বন্ধ করতে পারেনি।

আরও পড়ুন

এর আগে ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, চুক্তি স্বাক্ষরের আগে ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘এটা সহজ ছিল না, এইটুকু আমি আপনাদের বলতে পারি।’ পরে তিনি সমঝোতাপত্রে সই করে সেটি উপস্থিত অতিথিদের দেখান এবং ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবন ভার্সাই প্রাসাদ থেকে বেরিয়ে সাংবাদিকদের চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটেই সহজ ছিল না, সমালোচনাকারীরা খারাপ মানুষ: ট্রাম্প

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

মধ্যরাতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজটে আটকা মানুষ

পরিকল্পিত স্ক্রিপ্ট বোঝার মগজ না থাকলে মগজে শান দিন: সারজিস

হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী