ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৮ জুন, ২০২৬ ১১:৫১ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা রোগে আক্রান্ত শিশু লামিয়া আক্তার বাঁচতে চায়

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা রোগে আক্রান্ত শিশু লামিয়া আক্তার বাঁচতে চায়

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: নানা জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগছে ১০ বছরের শিশু লামিয়া আক্তার। শিশু লামিয়ার আকুতি সে বাঁচতে চায় এবং সমাজের আর দশটা শিশুর মত সে লেখাপড়া করতে আগ্রহী।

মো: জামেদুুল ইসলাম ও রোকসানা বেগমের সন্তান লামিয়া আক্তার। তারা সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাছহাটিগ্রামের প্রফেসরের বাজারে বাস করতেন। জন্মের কিছু দিন পর থেকেই মোছা: লামিয়া আক্তার নানা রোগে ভুগতে থাকে। টনসিল এর সমস্যাসহ নানা অসুখ দেখা দেয় তার। সংসারের একমাত্র সন্তান লামিয়াকে বাঁচাতে নিজেদের শেষ সম্বল গরু-ছাগল বিক্রি করে দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে আসছে তারা।

আরও পড়ুন

সন্তানের চিকিৎসার খরচ চালাতে ইতোমধ্যে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে। সন্তান লামিয়া আক্তারের জীবন বাঁচাতে সুচিকিৎসার জন্য সহৃদয়বান দানশীল ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের নিকট সাহায্যের আবেদন করেছেন মা ও নানা-নানি। সাহায্য পাঠানোর ঠিকানা- নানার বিকাশ/নগদ নম্বর ০১৭৯৩১২৭৪৮৯।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা রোগে আক্রান্ত শিশু লামিয়া আক্তার বাঁচতে চায়

পঞ্চগড়ে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত

পলিনেট পদ্ধতিতে শসা চাষে ঝুঁকছেন বগুড়ার সোনাতলার কৃষক

বগুড়ায় যৌতুক না পেয়ে গৃহবধূকে এসিড নিক্ষেপ, স্বামী পলাতক

ঠাকুরগাঁওয়ে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার