ভিডিও শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৯ জুন, ২০২৬ ১২:৫২ এএম

হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

ছবি : সংগৃহীত, হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারছেন না নেইমার জুনিয়র। মরক্কোর বিপক্ষে ড্র হওয়া প্রথম ম্যাচে অনুপস্থিত থাকার পর হাইতির বিপক্ষেও তাকে ছাড়াই মাঠে নামছে সেলেসাও। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার দলের সঙ্গে ফিলাডেলফিয়ায় যাচ্ছেন না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইনজুরি থেকে সেরে ওঠার শেষ ধাপে রয়েছেন নেইমার। ঝুঁকি এড়াতে তাকে নিউ জার্সিতেই রাখা হয়েছে, যেখানে দ্য রিজ হোটেল ও কলাম্বিয়া পার্ক প্রশিক্ষণ কেন্দ্রে চিকিৎসক দলের নিবিড় তত্ত্বাবধানে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

গত ১৭ জুন প্রথমবার জাতীয় দলের অনুশীলনে অংশ নিলেও, তাকে এখনো শারীরিক সংস্পর্শ বা ট্যাকলভিত্তিক অনুশীলনের অনুমতি দেওয়া হয়নি। চোটের অগ্রগতি পর্যবেক্ষণে নিয়মিত মেডিকেল পরীক্ষা ও স্ক্যান করা হচ্ছে।

আরও পড়ুন

গত ১৭ মে ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। সেই অবস্থাতেই তিনি কোচ কার্লো আনচেলত্তির ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান। যদিও এখন তিনি অনেকটাই সুস্থ, তবে ম্যাচ খেলার মতো পূর্ণ ফিটনেস এখনও ফিরে পাননি।

শুক্রবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোর পর নকআউটে ওঠার লড়াইয়ে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। ব্রাজিলের আশা, নকআউট পর্ব শুরুর আগেই পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবেন নেইমার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইতির বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার

ব্রিকসের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যম সংস্কারে সরকার শুধু সহায়ক ভূমিকা নেবে: তথ্যমন্ত্রী

শেষ মুহূর্তের গোলে চেক প্রজাতন্ত্রকে রুখে দিলো দক্ষিণ আফ্রিকা

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানা রোগে আক্রান্ত শিশু লামিয়া আক্তার বাঁচতে চায়

পঞ্চগড়ে বালু উত্তোলনের সময় পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার