ইরানের হামলায় তেল আবিবে এক হাজারের বেশি বাসস্থান বসবাসের অনুপযোগী
আন্তর্জাতিক ডেস্ক : সাম্প্রতিক ইরান-ইসরায়েল যুদ্ধের ফলে ইসরায়েলের রাজধানী তেল আবিবে এক হাজারের বেশি অ্যাপার্টমেন্ট বা বাসস্থান বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র রন হুলদাই। ইসরায়েলের চ্যানেল ১২-এর বরাতে এই তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ অভিযানের মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। এর জবাবে তেহরান ইসরায়েলের বিভিন্ন প্রধান শহরে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার সময় কিছু ক্ষেপণাস্ত্র ও তার ধ্বংসাবশেষ তেল আবিব, রামাত গান এবং বেনি ব্রাকের বিভিন্ন ভবনে আঘাত হানে। এতে বহু মানুষ নিহত ও আহত হন এবং ঘরবাড়ি, যানবাহন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
চ্যানেল ১২ জানায়, ইরান ও লেবাননের সঙ্গে ৪০ দিনের যুদ্ধের ব্যয় প্রায় ১৭ দশমিক ৫ বিলিয়ন ডলার হতে পারে বলে ধারণা করছেন ইসরায়েলি কর্মকর্তারা। তবে এই হিসাবের মধ্যে পুনর্গঠন ব্যয় বা যুদ্ধকালীন অর্থনৈতিক কার্যক্রম আংশিক বন্ধ থাকার ক্ষতি অন্তর্ভুক্ত নয়। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৩০ হাজার নাগরিক সরাসরি সম্পত্তির ক্ষয়ক্ষতির জন্য কর কর্তৃপক্ষের ক্ষতিপূরণ তহবিলে আবেদন করেছেন। এর মধ্যে ১৮ হাজার ৪০৮টি দাবি ভবন সংক্রান্ত, ২ হাজার ৫৯৪টি যন্ত্রপাতি এবং ৬ হাজার ৬১৭টি যানবাহনের ক্ষতির সঙ্গে সম্পর্কিত।
আরও পড়ুনঅর্থনৈতিক বিষয়ক ওয়েবসাইট ক্যালকালিস্ট জানিয়েছে, গত জুনে ইরানের সঙ্গে ১২ দিনের সংঘাতে ব্যবসা খাতে ক্ষতিপূরণ বাবদ প্রায় ৭৫৩ মিলিয়ন ডলার ব্যয় হয়েছিল। অন্যদিকে, অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলা সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিপূরণের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার।
৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তানের রাজধানীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় চূড়ান্ত কোনো সমঝোতা না হলেও যুদ্ধ থামাতে এই বিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








_medium_1776664996.jpg)