জ্বালানি তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ দিকে সংকট শুরুর পর থেকে এখন পর্যন্ত বিশ্ববাজার থেকে ৫০ কোটি ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ও ঘনীভূত জ্বালানি (কনডেনসেট) ছিটকে পড়েছে। এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি সরবরাহ বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়েছে।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির প্রধান বিশ্লেষক ইয়ান মোয়াট এই ক্ষতির ভয়াবহতা ব্যাখ্যা করে জানান, বাজার থেকে হারিয়ে যাওয়া এই ৫০ কোটি ব্যারেল তেল দিয়ে বিশ্বজুড়ে ১০ সপ্তাহের বিমানের জ্বালানি চাহিদা মেটানো সম্ভব ছিল। অথবা এই পরিমাণ তেল দিয়ে টানা ১১ দিন বিশ্বের সব ধরনের সড়ক যোগাযোগ সচল রাখা যেত। অন্যভাবে বললে, পুরো বিশ্ব অর্থনীতি টানা পাঁচ দিন যে পরিমাণ তেল ব্যবহার করে, গত ৫০ দিনে ঠিক সেই পরিমাণ তেলই বাজার থেকে উধাও হয়ে গেছে।
আরও পড়ুনরয়টার্সের প্রাক্কলন অনুযায়ী, এই ঘাটতির পরিমাণ যুক্তরাষ্ট্রের মতো একটি বিশাল অর্থনীতির দেশের টানা এক মাসের তেলের চাহিদার সমান।
বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালি দফায় দফায় বন্ধ হওয়া এবং ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি নৌ-অবরোধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়েছে। এর ফলে বিশ্বজুড়ে পরিবহন ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির আশঙ্কা আরও তীব্র হয়েছে।

নিউজ ডেস্ক








