ভিডিও সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২০ এপ্রিল, ২০২৬, ০২:৫৫ দুপুর

রেজিস্ট্রার ভবন ঘেরাও করে ডাকসুর চার দফা দাবি

রেজিস্ট্রার ভবন ঘেরাও করে ডাকসুর চার দফা দাবি, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি: ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সিট সংকট, রেজিস্ট্রার ভবনের প্রশাসনিক অসঙ্গতি এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তির প্রতিবাদে রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

আজ (২০ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চার দফা দাবি উত্থাপন করেন। দাবি গুলো হলো :


১. সিট বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিতকরণ:
২০২৫–২৬, ২০২৪–২৫ এবং ২০২৩–২৪ সেশনের যেসব নবাগত শিক্ষার্থী এখনো হলে সিট পায়নি, তাদের জন্য আজকের মধ্যেই সিট বরাদ্দের সার্কুলার প্রকাশ করতে হবে। যেসব হলে এখনো সার্কুলার দেওয়া হয়নি, সেসব হলকেও একই নির্দেশনার আওতায় আনতে হবে।

২. প্রশাসনিক জবাবদিহিতা ও ডিজিটাল মনিটরিং:
রেজিস্ট্রার ভবনের যেসব কর্মকর্তা দায়িত্বে অবহেলা বা অফিস ফাঁকি দিয়েছেন, তাদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি কার্যক্রমে স্বচ্ছতা আনতে দুই মাসের মধ্যে ডিজিটাল মনিটরিং ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।

আরও পড়ুন

৩. সিট সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ:
৩০ এপ্রিলের মধ্যে কোন শিক্ষার্থী কোন ক্রাইটেরিয়ায়, কোন হলে, কোন রুমে এবং কোন সেশনে সিট পেয়েছে—তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। একইসঙ্গে অনিয়মিত শিক্ষার্থীদের হলে অবস্থান বন্ধ নিশ্চিত করতে হবে।

৪. বিশেষ বিবেচনায় সিট বরাদ্দ বাতিল:
২০০৫–০৬ সেশনসহ প্রায় ৩৬ জন শিক্ষার্থীকে কোনো নীতিমালা ছাড়াই ‘বিশেষ বিবেচনায়’ সিট দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এই সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করে ৩০ এপ্রিলের মধ্যে তা বাতিলের দাবি জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্ট্রার ভবন ঘেরাও করে ডাকসুর চার দফা দাবি

টাঙ্গাইলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দৌলতদিয়ায় পদ্মার এক কাতল বিক্রি হলো ৬৮ হাজার টাকায়

পৈতৃক ভূমি গাবতলীতে প্রধানমন্ত্রী

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা : প্রধানমন্ত্রী

দিনাজপুরে ঘরের মেঝেতে মিললো স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ