রাতের আঁধারে ফের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পোস্টার লাগালো ছাত্রলীগ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় পোস্টার লাগিয়েছে চব্বিশের জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকা ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
গতকাল রবিবার (১৯ এপ্রিল) রাতে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, গতকাল গভীর রাতে সংগঠনটির সংঘবদ্ধ গ্রুপ বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, কলা ভবন, ডাকসু ক্যাফেটেরিয়া, শ্যাডো, সামাজিক বিজ্ঞান অনুষদ বিল্ডিং, হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল মসজিদ, নাটমন্ডল, কার্জন হল, সুফিয়া কামাল হল, ফজলুল হক মুসলিম হল, হাজী মুহম্মদ মুহসীন হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, শামসুন্নাহার হল, সূর্যসেন হল, ড, শহীদুল্লাহ হল এবং আইন অনুষদ ভবনসহ বিভিন্ন স্থাপনায় তাদের পোস্টার লাগিয়েছে।
আরও পড়ুনছাত্রলীগের এ পোস্টারে মূল বার্তা হিসেবে লেখা, 'ছাত্রলীগের শিক্ষার্থীদের অবৈধ একাডেমিক বহিষ্কার উঠিয়ে নিতে হবে, শিক্ষার অধিকার ফেরত চাই।' আর এ বার্তাটির নিচে লেখা, 'বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।'
মন্তব্য করুন




_medium_1776520997.jpg)




