ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:০০ রাত

আইনি বিপাকে তামান্না

বিনোদন ডেস্ক ঃ বর্তমান সময়ে দক্ষিণী সিনেমার গ্ল্যামার গার্ল তামান্না ভাটিয়া’র জনপ্রিয়তা তুঙ্গে। খ্যাতির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার ব্র্যান্ড ভ্যালুও। তবে সম্প্রতি একটি সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে আইনি জটিলতায় কিছুটা বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। কয়েক মাস আগে দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন তিনি। এজন্য তার সঙ্গে প্রায় ৬.২ কোটি টাকার চুক্তি হয়।

তবে এর মধ্যেই বিজ্ঞাপনটি ঘিরে বিতর্ক শুরু হলে, সংশ্লিষ্ট রাজ্যে জনঅসন্তোষের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। শেষ পর্যন্ত তারা বিজ্ঞাপন থেকে তামান্নার ছবি সরিয়ে নিতে বাধ্য হয়। এরপরই ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আদালতের দ্বারস্থ হন অভিনেত্রী। তার অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও অনুমতি ছাড়াই ওই প্রতিষ্ঠান তাদের পণ্যে তার ছবি ব্যবহার করে আসছিল।

আরও পড়ুন

জানা গেছে, ২০০৮ সালের ৭ই অক্টোবর প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি, যার মেয়াদ ছিল ২০০৯ সালের ৬ই অক্টোবর পর্যন্ত। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে আর কোনো চুক্তি হয়নি। তবুও তার ছবি ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তামান্না। এতে তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তবে মাদ্রাজ হাইকোর্ট তার এই আবেদন খারিজ করে দিয়েছে। আদালত জানায়, ক্ষতিপূরণ দাবি সংক্রান্ত যে নথিপত্র উপস্থাপন করা হয়েছে- তা যথেষ্ট যুক্তিসঙ্গত নয়। ফলে এই মামলায় ক্ষতিপূরণ পাওয়ার মতো উপযুক্ত প্রমাণ দিতে পারেননি অভিনেত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনি বিপাকে তামান্না

কক্সবাজারে নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ

দেড়শ’ বছরের পথ চলা শেষে সিটি কর্পোরেশন হতে যাচ্ছে বগুড়া পৌরসভা

বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

৫০ দিনেই ৫০ হাজার কোটি ডলারের তেল হারিয়েছে বিশ্ব: রয়টার্স

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৯ জেলের কারাদণ্ড