ইসরায়েলি সেনা লেবাননে নিহত
আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিরতির মাঝেও উত্তেজনা কমেনি। হিজবুল্লাহর পেতে রাখা বিস্ফোরকে প্রাণ হারিয়েছে এক ইসরায়েলি সেনা, আহত হয়েছে আরও কয়েকজন। এই ঘটনা নতুন করে অঞ্চলটিতে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননে সংঘর্ষ চলাকালে এক সেনা নিহত হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। তারা জানায়, এই ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, চারজনের অবস্থা মাঝারি এবং বাকি চারজন সামান্য আহত হয়েছে। বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত ছয় সপ্তাহে লেবাননে অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অন্যদিকে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে বিস্ফোরণে একজন রিজার্ভ সেনা নিহত এবং আরও ৯ জন আহত হয়েছে।
নিহত সেনার নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) লিদোর পোরাত (৩১)। তিনি আশদোদ শহরের বাসিন্দা এবং ৭৬৯তম ‘হিরাম’ আঞ্চলিক ব্রিগেডের ৭১০৬তম ব্যাটালিয়নের সদস্য ছিল। লেবাননে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ঘটনাটি ঘটে।
আরও পড়ুনপ্রাথমিক সামরিক তদন্তে জানা গেছে, ইসরায়েলি নিয়ন্ত্রিত দক্ষিণ লেবাননে ব্যাটালিয়নের অভিযান চলাকালে একটি ইঞ্জিনিয়ারিং যান হিজবুল্লাহর পেতে রাখা বোমার ওপর উঠে যায়। এতে নিরাপত্তা দিতে সেখানে অবস্থানরত সেনারা বিস্ফোরণের শিকার হড। এতে লিদোর পোরাত নিহত হড এবং আরও ৯ জন আহত হড। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক





_medium_1776525000.jpg)


