ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:৫৫ দুপুর

শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক

শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : সম্প্রতি আলাদাভাবে নজর কেড়েছে মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক। দর্শকেরা বলছেন, ধারাবাহিকটি পরিবারের সদস্যদের নিয়ে দেখার মতো। পাশাপাশি এর গল্প ও চরিত্রের মধ্যে নিজেদের খুঁজে পাচ্ছেন তারা। এর ফলে নাটকের প্রতিটি পর্ব ইউটিউবে পাচ্ছিল মিলিয়ন মিলিয়ন ভিউ। অবশেষে শেষ হচ্ছে আলোচিত ধারাবাহিকটি।

গতকাল শনিবার বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে রাজ জানালেন, শেষ হতে চলেছে এটা আমাদেরই গল্প’! এদিন সংবাদ সম্মেলনে অভিনেত্রী মনিরা আক্তার মিঠু বলেন, সব শ্রেণির মানুষের কাছে ‘এটা আমাদেরই গল্প’ তুমুল জনপ্রিয়। একজন সিএনজির ড্রাইভারও ঘাড় ঘুরিয়ে বলে, ‘ও, এটা আমাদেরই গল্পের মা আপনি!’ আবার একদম এলিট ক্লাসের একজনও একই প্রশংসা করেন। এটা আমাদের সার্থকতা। এটা আমাদের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সার্থকতা। যদিও উনি প্রশংসা করলে বিব্রত হন।

এই নাটকের অভিজ্ঞতা জানতে চাইলে অভিনেত্রী দীপা খন্দকার বলেন, আমাদের সাত মাসের জার্নি শেষ হচ্ছে। সাতটা লট করেছি, এটাই লাস্ট। সাত মাস আগেও যখন আপনারা এসেছিলেন, আমি বলেছিলাম মানুষ ফ্যামিলির গল্প দেখতে চায়, এসব নাটক দেখতে মানুষ অপেক্ষা করে। এখন কতটুকু অপেক্ষা করে, সেটা আপনারা বলতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে আমার ক্যারিয়ারে গত ২০ বছর আমি দেখিনি কোনো পর্বের জন্য মানুষ এতটা অপেক্ষা করে, যা দেখলাম ‘এটা আমাদেরই গল্প’ করে!

অভিনেতা ইন্তেখাব দিনার বলেন, আমি অনেক দিন পর একটি চরিত্রের জনপ্রিয়তা উপভোগ করছি, সেটা ‘এটা আমাদেরই গল্প’র কারণে। নির্মাতা রাজকে ধন্যবাদ, আবার এমন গল্পের নাটক ফিরিয়ে আনার জন্য।

অভিনেত্রী কেয়া পায়েল বলেন, সব সময় চাইতাম অভিনেত্রী হিসেবে এমন কাজ করতে, যেটা আমাকে দীর্ঘদিন মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে। ‘এটা আমাদেরই গল্প’ করার পর মনে হয়েছে, কাল থেকে যদি অভিনয় ছেড়ে দিই তবু আমার কোন আফসোস থাকবে না। কারণ, আমি এমন অসাধারণ একটি সিরিয়াল করতে পেরেছি। এই সিরিয়ালটি আমাকে সেই স্থানে পৌঁছে দিয়েছে।

আরও পড়ুন

অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামাল বলেন, আমার চরিত্রটিও যে এত সাড়া পাবে, এটা আমি ভাবিনি। আমার জীবনে এটা অনেক বড় একটা অভিজ্ঞতা হয়ে থাকবে। একটা সুন্দর পরিবার পেয়েছি, সবার সাথে বন্ডিং, মজা মাস্তি- সাথে কাজটা ভালো করার তাগিদ, সব মিলিয়ে ‘এটা আমাদেরই গল্প’ বেস্ট প্যাকেজ-ই বলব।

অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, আমাদের খারাপ লাগছে যে ‘এটা আমাদেরই গল্প’ একদম শেষ পর্যায়ে। খুব শিগগির এই নাটক টেকনিক্যালি শুটিং অফ হয়ে যাবে। জানি না, এই সেট আর এই গল্প ফিরবে কি না! কিন্তু আপনাদের সবাইকে মিস করব এবং এই গল্পের দর্শকদের মিস করব।

খায়রুল বাসার বলেন, ‘আমার জন্য রাজ ভাই এক বিশাল অভিজ্ঞতা এই প্রজেক্টে। এতগুলো মানুষ আমরা সাত মাস ছিলাম, একটা পরিবারের মতো সবাই ছিলাম। এই নাটকটি যখন আমি দর্শক হিসেবে দেখেছি, নানা জায়গায় ইমোশনাল হয়েছি। এই নাটকে আমার নাম সামির, অনেক মানুষ আমার প্রকৃত নাম জানেন না; কিন্তু সামির নামে চেনেন। আমার মনে হয়, মানুষ আমাকে সামির নামেই চিনুক!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিক

ভূমি দখলে গাজার মতো লেবাননেও ‘হলুদ রেখা’ প্রতারণা ইসরায়েলের

ভিজিট ভিসায় হজ নিয়ে নতুন নির্দেশনা সৌদির

পদ্মার এক কাতল বিক্রি হাজার টাকায়

মেসিদের লিগে যাওয়া নিয়ে মুখ খুললেন নেইমার

যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর কথা বলছে ইরান, সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল