ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:৫২ দুপুর

ভূমি দখলে গাজার মতো লেবাননেও ‘হলুদ রেখা’ প্রতারণা ইসরায়েলের

ভূমি দখলে গাজার মতো লেবাননেও ‘হলুদ রেখা’ প্রতারণা ইসরায়েলের, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় তথাকথিত হলুদ রেখা তৈরি করে যেভাবে এলাকা দখলের কৌশল নিয়েছে ইসরায়েল, একইভাবে লেবাননেও তারা একই পদ্ধতি প্রয়োগ করছে। এমন পদক্ষেপের ফলে ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে স্থানীয় বাসিন্দাদের ফিরে যেতে দেওয়া হবে না। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) শীর্ষ কর্মকর্তারা ইতোমধ্যে এই ঘোষণা দিয়েছে। 

এই হলুদ রেখার মাধ্যমে ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকা নির্ধারিত হয় এবং সাধারণ মানুষের জন্য তা অপ্রবেশযোগ্য থাকে। গতকাল শনিবার এক ব্রিফিংয়ে আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন টার্গেট এলাকায় এই সীমারেখা নির্ধারণ করা হয়েছে এবং বর্তমানে তাদের সামরিক কার্যক্রম এই রেখা পর্যন্ত বিস্তৃত রয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অন্তত ৫৫টি গ্রামের বাসিন্দাদের নিজ এলাকায় ফেরার অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে যুদ্ধবিরতি চলাকালেও ওই সব এলাকায় ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংসের অভিযান চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে।

এদিকে লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণ করছে ইসরায়েল। আলজাজিরা জানায়, ইসরায়েলি বুলডোজারগুলো দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় ধ্বংসযজ্ঞ ও ভূমি পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি কামান বেইত লিফ, আল-কানতারা ও টুলের আশপাশের এলাকাগুলোতে গোলাবর্ষণ করছে। অন্যদিকে, দক্ষিণ সীমান্তের কাছে ইসরায়েলি গোলাবর্ষণ এবং বাড়িঘর ধ্বংসের অব্যাহত খবর সত্ত্বেও হাজার হাজার বাস্তুচ্যুত লেবানিজ পরিবার নিজ বাড়িতে ফিরছেন। 

আরও পড়ুন

আগামী দিনগুলোতে লেবানন ও ইসরায়েলের মধ্যে বিরল মুখোমুখি আলোচনা পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। যদিও উভয়পক্ষের অগ্রাধিকারগুলো সুস্পষ্টভাবে ভিন্ন বলে মনে হচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেছে, ‘এখন যথেষ্ট হয়েছে’ এবং লেবাননে আর কোনো ধরনের বোমা হামলা চালানো যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমি দখলে গাজার মতো লেবাননেও ‘হলুদ রেখা’ প্রতারণা ইসরায়েলের

ভিজিট ভিসায় হজ নিয়ে নতুন নির্দেশনা সৌদির

পদ্মার এক কাতল বিক্রি হাজার টাকায়

মেসিদের লিগে যাওয়া নিয়ে মুখ খুললেন নেইমার

যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর কথা বলছে ইরান, সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল

আর্সেনালের বিপক্ষে আজকের ‘ফাইনাল’ ম্যাচ জিততে চান গার্দিওলা