জোড়া গোল করে দলকে জেতালেন মেসি
স্পোর্টস ডেস্ক : ব্যক্তিগত কারণ দেখিয়ে ইন্টার মিয়ামির কোচের দায়িত্ব ছেড়েছেন হাভিয়ের মাচেরানো। নতুন কোচে গুইলার্মো হোয়োসের অধীনে খেলতে নেমে জোড়া গোল করলেন লিওনেল মেসি। তার নৈপুণ্যে কলোয়ারডো র্যাপিডসকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ফ্লোরিডার ক্লাবটি।
প্রায় ৭৫ হাজার দর্শকের সামনে ম্যাচটি আয়োজিত হয় ডেনভারের বড় এনএফএল স্টেডিয়ামে। এত উপস্থিতির কারণটা মূলত মেসির খেলা দেখা। শুরুতে ২-০ গোলে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল কলোরাডো, ফলে ম্যাচটা তাদের দিকেই যাচ্ছে মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে মূল পার্থক্য গড়ে দেন মেসিই। ম্যাচের প্রথমার্ধের ১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে এগিয়ে নেন মেসিই। ম্যাচের শেষদিকে আবারও গোল করে সমতায় ভেঙে এগিয়ে নেন আরও একবার মিয়ামিকে। এবারের গোলটি আসে ডান প্রান্ত থেকে আসা রদ্রিগো ডি পলের পাস থেকে। বল পেয়ে বক্সে ঢুকে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বাম পায়ে দুর্দান্ত শটে গোল করেন।
ম্যাচ শেষে মিয়ামির বর্তমান কোচ গুইলার্মো হোয়োস বলেন, ‘আমাদের দলে ইতিহাসের সেরা খেলোয়াড় আছে, যে একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে।’ ম্যাচের শুরুটা ধীরগতির হলেও জশ অ্যাথেনসিও ফাউল করে ইন্টার মায়ামিকে পেনাল্টি উপহার দেন। ভিএআর চেকের পর মেসি শান্তভাবে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ দিকে আবারও সুযোগ কাজে লাগায় মায়ামি। মেসির ফ্লিক থেকে আক্রমণ গড়ে উঠে, এবং প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে জার্মান বের্টেরামে হেড করে গোল করেন।
আরও পড়ুনদ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কলোরাডো। রাফায়েল নাভাররো একক প্রচেষ্টায় দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে গোল করে ব্যবধান কমান। এরপর কোচ ময়াত ওয়েলোশ বদলি নামান ড্যারেন ইয়েপিকে, এবং তিনিই দ্রুত সমতাসূচক গোলটি করেন।
তবে ম্যাচের শেষ হাসি হাসেন মেসি। তার দারুণ গোলেই জয় নিশ্চিত হয় মিয়ামির। শেষদিকে কিছুটা উত্তেজনা তৈরি হয়, যখন ইয়ানিক ব্রাইট সতীর্থের হলুদ কার্ডের প্রতিবাদ করতে গিয়ে আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য লাল কার্ড দেখেন।
মন্তব্য করুন









