ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:৪৪ দুপুর

যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর কথা বলছে ইরান, সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল

যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর কথা বলছে ইরান, সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে।

স্থানীয় সময় রোববার (১৯ এপ্রিল) ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি ও যুদ্ধ বন্ধ করা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ইরানের পক্ষ থেকে এ মন্তব্য এলো। ওয়াশিংটনের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যে বাঘের গালিবাফ ইরানের সামরিক সক্ষমতার প্রশংসা করেছেন। তিনি দাবি করেন, ইরানি বাহিনী শত্রুদের ১৮০টি ড্রোন এবং একটি এফ-৩৫ যুদ্ধবিমানে আঘাত করেছে।

ইরানের বিচার বিভাগের সরকারি সংবাদমাধ্যম মিজান নিউজ এজেন্সিতে প্রকাশিত বক্তব্যে গালিবাফ বলেন, ‘এফ-৩৫-এ আঘাত করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি প্রযুক্তিগত ও নকশাগত বিভিন্ন সক্ষমতার সমন্বয়ে পরিচালিত একটি অপারেশন।’ তিনি আরও বলেন, ‘এফ-৩৫-এর কাছে বিস্ফোরিত হওয়া ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষকে বুঝিয়ে দিয়েছে আমাদের কী ধরনের সক্ষমতা রয়েছে।’

আরও পড়ুন

এদিকে ইসরাইলের সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাতে দেশটির রেডিও জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কায় দেশটির সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। অন্যদিকে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ওয়াশিংটন পূর্বসম্মত কাঠামোর বাইরে গিয়ে ‘নতুন ও অতিরিক্ত দাবি’ তোলায় এই অচলাবস্থা তৈরি হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো মুহূর্তে যুদ্ধ শুরুর কথা বলছে ইরান, সর্বোচ্চ সতর্কাবস্থায় ইসরায়েল

আর্সেনালের বিপক্ষে আজকের ‘ফাইনাল’ ম্যাচ জিততে চান গার্দিওলা

হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই হামলা : আইআরজিসি

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

হামজা-শমিতদের কোচ হওয়ার দৌড়ে যারা

নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলেছে ট্রাম্প : কমলা হ্যারিস