ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:২০ দুপুর

রংপুরের সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

রংপুরের সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত, ছবি: সংগৃহীত।

রংপুর প্রতিনিধি : রংপর নগরীর আইডিয়ায় মোড়ে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে জুয়েল হোসেন (৪৫) নামে এক ঠিকাদার নিহত হয়েছেন। আজ রোববার (১৯ এপ্রিল) ভোরে রংপুর পর্যটন মোটেল সড়কের আইডিয়াল মোড় এলাকার দুর্ঘটনাটি ঘটেছে। নিহত জুয়েল হোসেন নগরীর কেল্লাবন্দ এলাকার মৃত জহুরুল হকের ছেলে। তিনি পেশায় একজন ঠিকাদার। 

বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আজাদ রহমান জানান, নিহত ঠিকাদার জুয়েল রংপুর কেন্দ্রীয় সিটি বাস টার্মিনাল এলাকা থেকে আরকে রোড় সড়ক ধরে মেডিকেল মোড়ের দিকে যাবার সময় চলন্ত অবস্থায় হঠাৎ করে তার মোটরসাইকেলটি রোড ডিভাইডারে ধাক্কা লেগে সড়কের বিপরীত দিকে পড়ে যান। এমন সময় একটি চলন্ত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

এনসিপিতে যোগ দিলেন জুলাই আন্দোলনের ৩০ জন

টিসিবি’র জন্য সাবান, ডিটারজেন্ট ও লবণ কিনছে সরকার

জোড়া গোল করে দলকে জেতালেন মেসি

হামের প্রাদুর্ভাব : অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে রিটের শুনানি সোমবার