ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরে পরে মো. রোম্মান ইসলাম(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) সদর উপজেলার রায়পুর ইউনিয়নে ঘটনাটি ঘটে।
জানা যায়, সদর উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে রোম্মান বাড়ির পাশে খেলা করতে যায়। খেলার কোন এক পর্যায়ে সে পাশের একটি পুকুরে পরে ডুবে যায়।
আরও পড়ুনপরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন







