ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ এপ্রিল, ২০২৬, ০৭:২৫ বিকাল

কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সীমান্তে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্যসহ দুই কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২২ বিজিবি। আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর একটি বিশেষ আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোট ৫৬ লাখ ৮ হাজার ৫০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে মোবাইল ফোনের ডিসপ্লে, জ্বালানি তেল, একটি মোটরসাইকেল এবং মাদকদ্রব্য। এ সময় দুইজনকে আটক করা হয়। বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই ভাইয়ের

আন্তঃবিশ্ববিদ্যালয় হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়

জবি মার্কেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হবে পার্সোনাল ব্র্যান্ডিং ও লিংকডইন অপটিমাইজেশন সেমিনার

পাবনার ভাঙ্গুড়ায় ভেজালদুধ ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা

ডিবির হাতে আটক হাসান নাসিমের মুক্তির দাবি জানালো ডাকসু