ভিডিও শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ এপ্রিল, ২০২৬, ০৪:৫০ দুপুর

জামালপুরে ১২০ লিটার ডিজেলসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড

জামালপুরে ১২০ লিটার ডিজেলসহ যুবক আটক, ৭ দিনের কারাদণ্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মজুদের উদ্দেশে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে বহনের সময় মো. সাব্বির (২১) নামে এক যুবককে আটক করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাব্বির অনুমোদন ছাড়াই প্রায় ১২০ লিটার ডিজেল সংগ্রহ করে মজুদের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করে।

আরও পড়ুন

এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অনিয়মের দায়ে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহ জহুরুল হোসেন জানান, ডিজেল মজুদের দায়ে সাব্বির নামে এক যুবককে সাতদিনের জেল দেওয়া হয়েছে।

অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অতিরিক্ত দামে বিক্রির প্রবণতা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ব্লক রেইডে গ্রেপ্তার ৭

৩২ অধিনায়ক পেলেন ‘ক্যাপ্টেনস কার্ড

জ্বালানি সংকটে বন্ধ খুলনার ৬ বিদ্যুৎকেন্দ্র, বেড়েছে লোডশেডিং

ইরানের সঙ্গে চুক্তির খুবই কাছাকাছি যুক্তরাষ্ট্র: ট্রাম্প

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝড়ের শঙ্কা

ফুটবল ক্লাব কিনলেন মেসি