ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৯:৪৮ রাত

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের শান্তিশৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে বগুড়া-৬ (সদর) ও শেরপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের শপথ গ্রহণ শেষে নেতাকর্মীদের এই নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যান বলেন, এলাকায় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, সেজন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে। কেউ যদি এমন কিছু করে, যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না।

আরও পড়ুন

প্রধানমন্ত্রী আরও বলেন, যেকোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে এবং শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ

বগুড়ার শেরপুরে টিএমএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল ৫০০ রোগী

শেরপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ৬ মাইক্রোতে এসে মুরগির সেডে বসে জুয়ার আসর, ১৩ জুয়াড়ি ধরা

বগুড়ায় তৎপর বিপজ্জনক ‘আইস’ পাচারকারী চক্র, ক্রেতা বিত্তশালীদের সন্তান