প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৯:০৯ রাত
হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
চলতি বছরের হজ ফ্লাইট শুক্রবার (১৭ এপ্রিল) রাত থেকে শুরু হবে। যা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আগামী দুই এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।’
ধর্মমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সত্ত্বেও হজ ফ্লাইটের শিডিউলে বড় ধরনের কোনো বিপর্যয় হবে না বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1775999931.jpg)



