ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৯:১৯ রাত

বগুড়ার আদমদীঘিতে ৬ মাইক্রোতে এসে মুরগির সেডে বসে জুয়ার আসর, ১৩ জুয়াড়ি ধরা

বগুড়ার আদমদীঘিতে ৬ মাইক্রোতে এসে মুরগির সেডে বসে জুয়ার আসর, ১৩ জুয়াড়ি ধরা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে হাউজি খেলার সময় ১৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। তারা ছয় মাইক্রোবাসে এসে মুরগির সেডে জুয়ার আসর বসিয়েছিল। গোপন সংবাদ পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

এসময় ২৫ হাজার টাকা, খেলার সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও ছয়টি মাইক্রোবাস জব্দ করা হয়। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নসরতপুর কলেজপাড়ার হারুনুর রশিদের বাড়ির পাশে ওই মুরগি সেডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও উল্লেখিত সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃতরা হলো-বগুড়ার শিবগঞ্জ উপজেলার বেলঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে রমজান আলী (৪০), পুরাহার গ্রামের মোতরাজের ছেলে মোজাফ্ফর আলী (৪৫), লক্ষীপুর গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৯), পীরব গ্রামের ইয়াছিন আলীর ছেলে মোসলেম উদ্দিন (৫৮), দক্ষিণ বেলাই গ্রামের ফরিদ আকন্দের ছেলে ফারুক হোসেন (২৪), বানাইল গ্রামের দীপ নারায়ণের ছেলে বিজয় গুপ্ত (৫৫) ও পীরব বাজারের বুলু মন্ডলের ছেলে খায়রুল ইসলাম (৩৭), গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার জামালপুর গ্রামের আব্দুল গনির ছেলে শাহজাহান আলী (৩৫) ও বগুড়া সদরের নিশিন্দারার বশারত উল্লার ছেলে ইসরাইল ফকির (৫৯), গোকুল এলাকার শহিদুল ইসলামের ছেলে লিছান প্রামানিক (২৪), পলাশবাড়ি এলাকার আতাউর রহমানের ছেলে রাখু মিয়া (৩২), জয়পুরহাটের কালাই উপজেলার পূর্বকুজাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে সাজ্জাদুল রহমান (৩২) এবং ক্ষেতলাল উপজেলার খলসাগাড়ী গ্রামের আবু সাইদ মন্ডলের ছেলে বাবু মন্ডল (৫০)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, গতকাল শনিবার রাতে উপজেলার নসরতপুর কলেজপাড়ার হারুনুর রশিদের বাড়ির পাশে মুরগি সেডে একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বিভিন্ন স্থান থেকে পেশাদার জুয়াড়িরা মাইক্রোবাস নিয়ে সেখানে আসে।

আরও পড়ুন

এরপর ডাইসের মাধ্যমে অবৈধভাবে হাউজি (জুয়া) খেলা চালিয়ে আসছিল। গোপন সংবাদেরভিত্তিতে থানা পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানকালে হাউজি খেলার সময় উল্লেখিত ১৩ জনকে গ্রেফতার করা হয়। কিন্তু অভিযানকালে আরো কয়েকজন জুয়াড়ি পালিয়ে যায়।

এসময় হাউজি খেলার ব্যবহৃত লোহার খাজার ডাইস, ১-৯০টি বর্নমালা খচিত কাঠের বোর্ড, ৮০টি প্লাস্টিকের গুটি, বিভিন্ন রঙের হাউজি খেলার সিট, বোর্ডে থাকা মোট ২৫ হাজার ৫৫০ টাকা, একটি মোটরসাইকেল, ছয়টি মাইক্রোবাস, মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এব্যাপারে জুয়া আইনে মামলা রুজু করে গতকাল রোববার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ৬ মাইক্রোতে এসে মুরগির সেডে বসে জুয়ার আসর, ১৩ জুয়াড়ি ধরা

বগুড়ায় তৎপর বিপজ্জনক ‘আইস’ পাচারকারী চক্র, ক্রেতা বিত্তশালীদের সন্তান

হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কুষ্টিয়ায় হত্যার শিকার সেই পীরের দাফন সম্পন্ন

বগুড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ