ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০৯:৪১ রাত

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ

টাঙ্গাইলের মধুপুরে নিখোঁজের একদিন পর ভুট্টা খেত থেকে ফাতেমা আক্তার নামে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার একটি ভুট্টা খেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফাতেমা উপজেলার মীর্জাবাড়ী ইউনিয়নের ভবানীটেকি লেংড়া বাজার এলাকার দর্জি আবু সামার মেয়ে।

স্বজনরা জানায়, গত ১১ এপ্রিল শনিবার সকাল থেকে ফাতেমাকে বাড়ি থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। রবিবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টা খেত থেকে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ফাতেমার মরদেহ পুলিশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আরও পড়ুন

স্বজনরা আরও জানায়, ফাতেমার গলায় স্বর্ণের চেইন ছিল। হয়ত কোনো মাদকসেবী তার চেইনটি ছিনিয়ে নেয়ার জন্য হত্যা করে এবং লাশ ঘুম করার জন্য ভুট্টা খেতে ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে মধুপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক জানান, মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের পুলিশ অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ভুট্টা খেতে মিলল শিশুর লাশ

বগুড়ার শেরপুরে টিএমএসএস’র ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেল ৫০০ রোগী

শেরপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার আদমদীঘিতে ৬ মাইক্রোতে এসে মুরগির সেডে বসে জুয়ার আসর, ১৩ জুয়াড়ি ধরা

বগুড়ায় তৎপর বিপজ্জনক ‘আইস’ পাচারকারী চক্র, ক্রেতা বিত্তশালীদের সন্তান

হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী