ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০২:০২ দুপুর

৫০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলের রেকর্ড বায়ার্নের

৫০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলের রেকর্ড বায়ার্নের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : বুন্দেসলিগার এক মৌয়সুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়েছে বায়ার্ন মিউনিখ। লিগের ২৯তম ম্যাচে সেন্ট পাউলিকে ৫-০ গোলে হারিয়ে তাদের গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০৫ এবং তা সামনে আরও বাড়ছে।

ফ্রাইবুর্গের বিপক্ষে ৩-২ গোলের জয়ে মৌসুমের শততম গোল করে বায়ার্ন। ২০১৯-২০ মৌসুমে হান্সি ফ্লিকের অধীনে ট্রেবলজয়ী দলের ১০১ গোলের রেকর্ড স্পর্শ করে। এরপর সেন্ট পাউলির মাঠে ম্যাচের ১০ মিনিটের মধ্যেই জামাল মুসিয়ালা আগের ১০১ গোলের রেকর্ডে সমতা আনেন। দ্বিতীয়ার্ধে লিওন গোরেৎসকা গোল করে নতুন রেকর্ড গড়েন। এরপর একে একে গোল করেন মাইকেল অলিসে, নিকোলাস জ্যাকসন এবং রাফায়েল গুয়েরেইরো। তাদের সম্মিলিত প্রয়াসে দলটির মোট গোলসংখ্যা ১০৫-এ নিয়ে যান।

আরও পড়ুন

বায়ার্ন ভেঙেছে তাদের নিজের রেকর্ডই। ৫০ বছরের বেশি পুরোনো এই কীর্তি ১৯৭১/৭২ মৌসুমে বায়ার্নই করেছিল ১০১ গোল করে। ভিনসেন্ট কোম্পানির দল ইতোমধ্যেই বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা দল। আর ২০২৫/২৬ মৌসুমে এখনও পাঁচটি ম্যাচ বাকি থাকায় হ্যারি কেইন, অলিসে ও সতীর্থরা এই রেকর্ড আরও বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ গোলের রেকর্ড বায়ার্নের

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

ইরানকে সামরিক সহায়তার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল চীন

নতুন স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও জয়হীন মায়ামি

বগুড়ার শাজাহানপুরে চলন্ত বাসে আগুন

এমপি হিসেবে শপথ নিলেন বগুড়ার বাদশা ও শেরপুরের রুবেল