ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০১:৫২ দুপুর

ইরানকে সামরিক সহায়তার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল চীন

ইরানকে সামরিক সহায়তার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল চীন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানকে শিগগিরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের পরিকল্পনা করছে চীন-মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এমন দাবি সরাসরি নাকচ করেছে বেইজিং। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বলেছেন, সংঘাতে জড়িত কোনো পক্ষকেই চীন অস্ত্র সরবরাহ করেনি এবং এ ধরনের তথ্য সম্পূর্ণ অসত্য।

রোববার (১২ এপ্রিল) রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, তৃতীয় দেশের মাধ্যমে ইরানকে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে চীন। সেই প্রতিবেদনকেই ভিত্তিহীন বলে উল্লেখ করেন চীনা কূটনীতিক। লিউ পেংইউ আরও বলেন, একটি দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে চীন সবসময় তার আন্তর্জাতিক দায়বদ্ধতা পালন করে। যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকা উচিত এবং উত্তেজনা বাড়ানোর পরিবর্তে পরিস্থিতি শান্ত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।

এদিকে গত ৭ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দুই সপ্তাহের পারস্পরিক যুদ্ধবিরতির ঘোষণা দেন। তার ভাষ্য অনুযায়ী, উভয় দেশ বেশিরভাগ বিরোধপূর্ণ বিষয় সমাধান করেছে এবং তেহরানের ১০ দফা প্রস্তাবকে ভবিষ্যৎ আলোচনার ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প বলেন, ইরান হরমুজ প্রণালি উন্মুক্ত করতে সম্মত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।  অন্যদিকে তেহরান জানিয়েছে, তাদের ওপর আর কোনো হামলা না হলে তারা প্রতিরক্ষামূলক আক্রমণ বন্ধ রাখবে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানকে সামরিক সহায়তার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করল চীন

নতুন স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচেও জয়হীন মায়ামি

বগুড়ার শাজাহানপুরে চলন্ত বাসে আগুন

এমপি হিসেবে শপথ নিলেন বগুড়ার বাদশা ও শেরপুরের রুবেল

যে কারণে একদিনেই ভেস্তে গেলো ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা!

পহেলা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী