ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০১:৩৬ রাত

লা লিগা

এস্পানিওলকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

ছবি: সংগৃহীত, এস্পানিওলকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : লা লিগায় দারুণ জয়ে শিরোপা লড়াইয়ে আরও এগিয়ে গেল বার্সেলোনা। নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে ৪-১ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টের ব্যবধান গড়েছে দলটি।

কাম্প ন্যুয়ে শনিবারের ম্যাচে জয়ের নায়ক ছিলেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। নিজের শততম লিগ ম্যাচে গোল করার পাশাপাশি দুটি গোল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বার্সেলোনা। ১০ম মিনিটে ইয়ামালের কর্নার থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ফেররান তোরেস। ২৫তম মিনিটে ইয়ামালের পাসে নিজের দ্বিতীয় গোল করেন তোরেস।

প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এস্পানিওল। ৫৫তম মিনিটে পল লোসানো গোল করে ব্যবধান কমান। এরপর কিছু সময় ম্যাচে চাপ তৈরি করে তারা।

আরও পড়ুন

তবে শেষদিকে আবারও নিয়ন্ত্রণ নেয় বার্সেলোনা। ৮৭তম মিনিটে গোল করে নিজের শততম ম্যাচ স্মরণীয় করে তোলেন ইয়ামাল। দুই মিনিট পর পাল্টা আক্রমণ থেকে মার্কাস র‍্যাশফোর্ড চতুর্থ গোলটি করে জয়ের ব্যবধান বাড়ান।

৩১ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রেয়াল মাদ্রিদ।

এই জয়ের মাধ্যমে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এস্পানিওলকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

অচলাবস্থা কাটাতে নতুন টুর্নামেন্টের পথে বিসিবি

বাগেরহাটে কুকুর-কুমির কাণ্ডে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রীর

হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, অবস্থা সংকটাপন্ন

শান্তি আলোচনার মধ্যেই ইরানে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর

ঢাকা-দিল্লি সম্পর্ক ‘ধীরে কিন্তু নিশ্চিতভাবে’ এগোচ্ছে: খলিলুর রহমান