ভিডিও শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬ ০৬:১৯ এএম

বিশ্বকাপের আগে নেইমারকে দুই মাসের সময় দিলেন আনচেলত্তি

ছবি: সংগৃহীত, বিশ্বকাপের আগে নেইমারকে দুই মাসের সময় দিলেন আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রস্তুতিতে নিজেকে শতভাগ ফিট প্রমাণ করতে ব্রাজিল তারকা নেইমারকে দুই মাসের সময়সীমা দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়েছেন, এই সময়ের মধ্যে ফিটনেস ও পারফরম্যান্সে নিজেকে প্রমাণ করতে হবে অভিজ্ঞ ফরোয়ার্ডকে।

২০২৩ সালের অক্টোবরে গুরুতর চোটে পড়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতাকে। তবে সাম্প্রতিক সময়ে ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরে ফিটনেস ও পারফরম্যান্সে উন্নতির ইঙ্গিত দিয়েছেন তিনি।

আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, শতভাগ ফিট না হলে নেইমারের জাতীয় দলে জায়গা পাওয়া কঠিন হবে। গত মাসে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তার।

যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের ২–১ ব্যবধানে পরাজয়ের ম্যাচে গ্যালারি থেকে দর্শকদের ‘নেইমার, নেইমার’ স্লোগান শোনা যায়। তবে ম্যাচ শেষে আনচেলত্তি বলেছিলেন, দলে থাকা খেলোয়াড়দের নিয়েই মনোযোগ থাকা উচিত।

আরও পড়ুন

এবার ফরাসি সংবাদমাধ্যম ‘লে কিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, আসন্ন বিশ্বকাপের পরিকল্পনায় এখনো আছেন নেইমার। তিনি বলেন, নেইমার একজন অসাধারণ খেলোয়াড় এবং জাতীয় দলে ফিরতে হলে তাকে ফিটনেস ও ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

আনচেলত্তির ভাষায়, ‘হাঁটুর চোট থেকে ফিরে সে ভালো করছে, গোলও করছে। তবে তাকে এই ধারা বজায় রাখতে হবে এবং আরও উন্নতি করতে হবে। পরবর্তী বিশ্বকাপে খেলার যোগ্যতা প্রমাণের জন্য তার হাতে এখনও দুই মাস সময় আছে।’

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরদেহ উদ্ধার অভিযানে গিয়ে চমকে গেলেন পুলিশ সদস্য, পেলেন নিজের সন্তানের লাশ

রাষ্ট্রপতি পদে আলোচনায় বিএনপির যেসব নেতার নাম

এশিয়ান গেমসে সরাসরি  নকআউট পর্বে খেলবে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র নতুন শুল্ক আরোপ করেনি, আগের শুল্কই প্রতিস্থাপন করেছে: বাণিজ্যমন্ত্রী

মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের

বাঁশের মাচার ওপর চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার