ভিডিও রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ এপ্রিল, ২০২৬, ০২:১২ রাত

ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিজার আমেদি

ছবি: সংগৃহীত, ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিজার আমেদি

আন্তর্জাতিক ডেস্কদীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুর্দি রাজনীতিক নিজার আমেদি। শনিবার দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। 

প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) দলের মনোনীত প্রার্থী আমেদি ২২৭টি ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুথান্না আমিন নাদের পেয়েছেন মাত্র ১৫টি ভোট। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর তিনি ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

নির্বাচনে জয়ের পর পার্লামেন্টে দেওয়া ভাষণে নিজার আমেদি দেশের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারের সব শাখার সঙ্গে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি তার নীতি হিসেবে ‘ইরাক ফার্স্ট’ বা ‘সবার আগে ইরাক’ কথাটি উল্লেখ করেন এবং ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের সময় ইরাকের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানান। 

আরও পড়ুন

উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন ধরে ইরাকে সরকার গঠনে অচলাবস্থা চলছিল, যা আমেদির এই নির্বাচনের মাধ্যমে কাটতে শুরু করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন নিজার আমেদি

ইরানের সম্পদ ছাড়ের বিষয়ে রাজি যুক্তরাষ্ট্র : আল-জাজিরা

বৈসাবি উৎসব উপলক্ষে পাহাড়ের বাসিন্দাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

এস্পানিওলকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

অচলাবস্থা কাটাতে নতুন টুর্নামেন্টের পথে বিসিবি

বাগেরহাটে কুকুর-কুমির কাণ্ডে দায়ীদের আইনের আওতায় আনার নির্দেশ প্রতিমন্ত্রীর