ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৪:১০ দুপুর

যুক্তরাষ্ট্রের ওপর ‘পুরো অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান : আব্বাস আরাগচি

যুক্তরাষ্ট্রের ওপর ‘পুরো অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান : আব্বাস আরাগচি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ‘পুরো অবিশ্বাস’ নিয়ে ইরান আলোচনায় বসছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন বলে খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।

আরাগচি বলেন, ইরান তার দেশের জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় পুরো শক্তি দিয়ে লড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে তিনি ওয়াশিংটনের অতীতের নানা কর্মকাণ্ডকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যায়িত করেন।

আরও পড়ুন

পাকিস্তানের ইসলামাবাদে আজ শনিবার থেকে দুই দেশের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার শুরুতেই ইরানের এই কঠোর অবস্থান আলোচনার ফলাফল নিয়ে নতুন করে সংশয় তৈরি করেছে। সূত্র : আল-জাজিরা। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী আসনে বিএনপির কারা মনোনয়ন পাবেন, জানালেন রুহুল কবির রিজভী

যুক্তরাষ্ট্রের ওপর ‘পুরো অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান : আব্বাস আরাগচি

পূর্ণিমাকে চিঠি পাঠিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান

নিরাপত্তার কারণে দুর্নীতি মামলার শুনানি পেছাতে চায় নেতানিয়াহু

পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা!

সুস্থ মোজতবা খামেনি ভার্চুয়ালি অংশ নিচ্ছেন গুরুত্বপূর্ণ বৈঠকে : রয়টার্স