দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)।
এনএনএর তথ্য অনুযায়ী, তেফাহতা এলাকায় একটি ড্রোন হামলায় এই প্রাণহানি ঘটে। ওই সময় এলাকাজুড়ে 'শত্রু ড্রোন' উড়তে দেখা গেছে বলেও জানানো হয়।
একই ঘটনায় আহতদের সেবায় এগিয়ে যাওয়া এক চিকিৎসাকর্মী পরবর্তী আরেকটি হামলায় আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুনএছাড়া সেদ্দিকিনে, তিবনিন ও দিব্বিন এলাকায় আরও কয়েকটি বিমান হামলার খবর পাওয়া গেছে। তবে এসব হামলায় হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি এনএনএ।
এই হামলার মধ্য দিয়ে দক্ষিণ লেবাননে উত্তেজনা আরও বেড়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








