দিনাজপুরে মরা গরুর মাংস বিক্রির অপরাধে গরু মালিকের অর্থদণ্ড
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলা সদরে গতকাল শুক্রবার মরা গরুর মাংস বিক্রির চেষ্টা করা হয়েছে। পুলিশের উপস্থিতিতে কসাই পালিয়ে গেলে অসুস্থ গরু বিক্রির দায়ে গরু মালিককে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
জানা যায়, বিরামপুর নতুন বাজার রেলগেট এলাকায় গতকাল শুক্রবার সকালে গরুর মাংসের দোকান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে মরা গরু জবাইয়ের অভিযোগ তুলে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জোয়ালকামড়া গ্রামের নেহালের ছেলে কসাই আজিম পালিয়ে যায়। পরে সেখানে সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন উপস্থিত হয়ে মাংস জব্দ ও গরু বিক্রেতা মামুনকে আটক করেন।
আরও পড়ুনসেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অসুস্থ গরু বিক্রেতাকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গরু মালিক মামুন বলেন, আজ শনিবার (১১ এপ্রিল) তিনি বাকিতে কসাই আজিমের নিকট অসুস্থ গরু বিক্রি করেন। সেই গরু মরেছে কিনা তা তার জানা নেই। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার গরু মালিকের অর্থদণ্ডের কথা নিশ্চিত করে বলেন, জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয়েছে।
মন্তব্য করুন







