দিনাজপুরের পার্বতীপুরে শিশুর লাশ উদ্ধার, গ্রেফতার ১
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে মুনতাসির (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা সাথে জড়িত থাকার অভিযোগ পুলিশ একই গ্রামের মোস্তফা ইসলাম মোহন নামের এক যুবককে আটক করেছে।
জানা যায়, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্য দরগাপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে মুনতাসির গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যার আগে তার লাশ পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুনএ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদে মোহনকে আটক করেছে। গতকাল শুক্রবার ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ রিপোর্ট লেখা অবধি থানায় কোন মামলা হয়নি।
মন্তব্য করুন







