ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০৪:০২ দুপুর

পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা!

পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা!,

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। গার্মেন্টস ব্যবসায়ী থেকে অভিনয় ও প্রযোজনায় নাম লেখান অনন্ত। সাম্প্রতি ব্যবসায়িক সংকটে সিনেমা থেকে ‘বিরতি’তে আছেন এ দম্পতি। তবে আবার সিনেমা নিয়ে পর্দায় ফেরছেন তারা। চলতি বছরেই মুক্তি পাবে এই জুটির সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অনন্ত জলিল। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত বিগ বাজেটের সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সিনেমাটির ঘোষণা আসে। একই বছর শুটিং শুরু হয়ে পরের বছর সিনেমার কাজ শেষ হলেও নানা কারণে এতদিন সিনেমাটি মুক্তি পায়নি। দীর্ঘ সময় ধরে ঝুলে আছে সিনেমাটি।

অনন্ত জলিল বলেন, ২০২২ সালে মুক্তি পায় আমাদের সিনেমার সিনেমা ‘দিন: দ্য ডে’, ২০২৩ সালে ‘কিল হিম’। পরের দুই বছর ব্যবসা-বাণিজ্যের জন্য আমরা সিনেমা মুক্তি দিতে পারিনি। তবে চলতি বছর ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি দেবো। তিনি বলেন, আমার আরও একটি সিনেমা শুটিং ৭০ শতাংশ শেষ হয়েছে আছে। এছাড়া ‘কিল হিম ২’ সিনেমা নিয়ে অনেকদিন নির্মাতা ইকবালের সঙ্গে কথা হচ্ছিল, অল্প কিছুদিনের মধ্যেই এই সিনেমার শুটিং শুরু করবো।

আরও পড়ুন

এদিকে, কিছুদিন আগে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বর্ষা। তবে তার স্বামী অনন্ত জলিল আভাস দিলেন, রুপালি পর্দার গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। অনন্ত জলিল জানান, বর্ষা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন। তার মধ্যে নেত্রী নেত্রী একটা ব্যাপার আছে। সিনেমার সূত্র ধরে স্ত্রী বর্ষার রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন অনন্ত জলিল বলেন, দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন বর্ষা। তাই মানুষের সেবায় তার রাজনীতিতে আসা উচিত। আমার মনে হয়, টুডে অর টুমরো বর্ষা হয়তো পলিটিকস করবেই। কারণ, নেত্রী হিসেবে সে ভালো-তার প্রশাসনিক দক্ষতাও ভালো। এতগুলো বছর ধরে তার যে আচরণ, মানুষের সঙ্গে মেশা-এসব দেখলে মনে হয় সে পারবে।

‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা অভিনয় করেছেন, আফিয়া নুসরাত বর্ষা, অনন্ত জলিল, ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াৎ, সিমরিন লুবাবা বলিউডের কবির দোহন সিং, তরুণ অরোরা, প্রদীপ রাওয়াত প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্দায় ফিরছেন তারকা দম্পতি অনন্ত-বর্ষা!

সুস্থ মোজতবা খামেনি ভার্চুয়ালি অংশ নিচ্ছেন গুরুত্বপূর্ণ বৈঠকে : রয়টার্স

সাকিবকে ফেরাতে যে শর্ত দিলেন বাশার

হরমুজ প্রণালিতে ফেলে রাখা মাইন খুঁজে পাচ্ছে না ইরান

ফটোগ্রাফারের ক্যামেরা ভাঙলেন মেসি!

ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হিজবুল্লাহর হামলা