ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:০৪ রাত

সঙ্গীর খোঁজে লোপেজ

জেনিফার লোপেজ

বিনোদন ডেস্ক : বারবার প্রেমে পড়েছেন। ভালোবাসার জন্য চারবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সঙ্গী বদলেছেন সাতবার। তবুও অতৃপ্ত মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজের জীবন। সম্প্রতি এক সাক্ষাৎকারে জেনিফার বলেছেন, আজও তিনি খাঁটি ভালোবাসা খুঁজছেন। সঙ্গী খুঁজছেন। তার জীবনে এখনো প্রকৃত প্রেম আসেনি। তার জন্য তিনি দায়ী করেছেন তার সাবেক প্রেমিকদের। তিনি বলেন, আমি ভালোবাসার অযোগ্য নই। যারা এসেছিলেন, তারা আমায় সঠিকভাবে ভালোবাসতে পারেননি। কেবল আংটি, বাড়ি এসবে মন দিয়েছেন। জাগতিক জিনিসের প্রতি তাদের মনোযোগ ছিল বেশি।

জেনিফার কেন আজও প্রকৃত প্রেম খুঁজে পেলেন না- এমন প্রশ্নের জবাবে জানান, তিনি উপলব্ধি করেছেন, তার অতীত সম্পর্কগুলো ব্যর্থ। তার কারণ, তিনি নিজেকে ভালোবাসতেন না। তাই হয়তো ‘সঠিক ভালোবাসা’ দাবি করতে পারেননি সাবেক প্রেমিকদের কাছে। জেনিফার আরও দাবি করেন, মন থেকে সাড়া পাননি বলেই মার্ক অ্যান্টনি এবং বেন অ্যাফ্লেকের মতো ‘হাই-প্রোফাইল’ ব্যক্তির সঙ্গে প্রেমে থাকা সত্ত্বেও বিয়ে করেননি। ব্যক্তিগত জীবনে অসুখী জেনিফার অবশেষে বুঝতে পেরেছেন, এই ধরনের অভিজ্ঞতা আদতে নিজেকে ভালোবাসতে শেখায়। নিজেকে ভালো রাখতে অভিনেত্রী ভবিষ্যতে নিজের মনের আরও যত্ন নেবেন বলে জানান।

আরও পড়ুন

একইসঙ্গে আর একটি ভুলও করবেন না বলে জানিয়েছেন জেনিফার। তিনি আগে নিজের প্রেমজীবন নিয়ে খোলামেলা আলোচনা করতেন। আগামী দিনে তা আড়াল করবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ