ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৯:৫৭ রাত

নাচে ও অভিনয়েও আগ্রহী রুহানী সালসাবিল

উপস্থাপিকা রুহানী সালসাবিল

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের অন্যতম নন্দিত উপস্থাপিকা হিসেবে রুহানী সালসাবিল দর্শকের কাছে বেশ সমাদৃত। স্টেজ শো ও টিভি শো’তে একজন উপস্থাপিকা হিসেবে তিনি বেশ গ্রহনযোগ্য। যে কারণে বছরজুড়েই রুহানী সালসাবিলের ব্যস্ততা থাকে স্টেজ শো ও টিভি শো’তে। তবে রুহানী সালসাবিল নাচেও বেশ পারদর্শী। যে কারণে মাঝে মাঝে তাকে বিটিভি’সহ বিভিন্ন চ্যানেলে বিশেষ বিশেষ দিবসে নাচের অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যায়।

আবার অভিনয়ের প্রতিও রয়েছে তার ভালোবাসা। সর্বশেষ যে কারণে তাকে এটিএন বাংলায প্রচার চলতি ধারাবাহিক নাটক মুরাদ পারভেজ পরিচালিত ‘স্মৃতির আল্পনা আঁকি’ নাটকে তাকে অভিনয়েও দেখা গেছে। অবশ্য এরপর আর তাকে অভিনয়ে দেখা যায়নি।

রুহানী সালসাবিল বলেন,‘ ছোটবেলা থেকেই নাচের প্রতি আমার অন্যরকম ভালোবাসা। যে কারণে সুযোগ পেলে নাচটা করি আমি। বিশেষত বিশেষ বিশেষ দিবসে বিটিভি’সহ আরো অন্যান্য চ্যানেলে থেকে নাচের প্রস্তাব এলে তা করার চেষ্টা করি। তবে অভিনয়ে নিয়মিত হওয়া একটু কষ্টসাধ্যই বটে। তারমধ্যে যদি গল্প এবং চরিত্র ভালো না লাগে তাহলে অভিনয় করার খুব বেশিষ ইচ্ছে নেই আমার। অভিনয়ের প্রতি, অভিনয় যারা নিয়মিত করেন তাদের প্রতি ভালোবাসা আছে আমার। যদি আগামীতে ভালো গল্প ও সুন্দর চরিত্রে কাজ করার প্রস্তাব পাই তাহলে অবশ্যই নাটকে অভিনয় করবো। তবে আমার কাছে উপস্থাপনা সবার আগে। যেহেতু আমি একজন আর্কিটেক্ট তাই আমাকে সময় ম্যানেজ করেই উপস্থাপনা নিয়মিত করে যেতে হয়। উপস্থাপনার প্রতি আমার একটু না অকেখানিই দুর্বলতা। যে কারণে উপস্থাপনার প্রতি ভালোবাসাটা বেশি। দর্শকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা সবসময়ই আমাকে অনুপ্রেরণা দেবার জন্য।’

আরও পড়ুন

রুহানীর একমাত্র সন্তান শীর্ষ সাওয়াব হক আগামী জুলাই থেকে স্কুলে যাবে বিধায় নানান বিষয় নিয়ে চিন্তিত রুহানী। এদিকে রুহানীর মনটা প্রায়শই খারাপ থাকে তার মায়ের জন্য। কারণ গত ১০ জানুয়ারি তিনি তার মা আনজুমান শাহীনা জামানকে হারিয়েছেন। গেলো রোজার মাসে তার উপস্থাপনায় বিভিনন্ন চ্যানেলে বেশকিছু শো প্রচার হয়েছে আরটিভিতে সেলিব্রিটি টক শো ‘শপার্স সাইড’, বাংলাদেশের বিলুপ্ত প্রায় রেসিপি নিয়ে রান্নার শো ‘রান্নায় ঐতিহ্য’, বাংলাভিশনে ‘স্পেশাল ইফতার’।

এছাড়াও দেশটিভিতে প্রতি শুক্রবার রাত সাড়ে দশটায় প্রচার হয় ‘স্টার লাউঞ্জ’, একটি পত্রিকার নিয়মিত লাইভ অনুষ্ঠান ‘ক্যাফে লাইভ’, এনটিভিতে প্রতি শনিবার রাত সাড়ে নয়টায় মেকাপ আর্টিস্টদের নিয়ে রিয়েলিটি শো ‘বিউটি এক্সপার্ট সিজন টু’, প্রতি বৃহস্পতিবার রাত সাড় নয়টা বিটিভিতে ‘সেলিব্রিটি শো’, রাত দশটায় ‘সুর সাগর’ গানের অনুষ্ঠান, এসএ টিভিতে ফ্যাশন ভিত্তিক অনুষ্ঠান ‘সাইন অন’ (সোমবার রাত নয়টায়), বিজয় টিভির ‘তারকালয়’ নিয়মিত প্রচার হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ম বহির্ভূত পণ্য বিক্রি, তিন দোকানিকে জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় নববর্ষকে সামনে রেখে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছে