ভিডিও শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ এপ্রিল, ২০২৬, ০১:২৬ দুপুর

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী, ছবি: সংগৃহীত।

শিক্ষামন্ত্রী হিসেবে আমি ফেল করলে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্বে রাখবেন না বলে মন্তব্য করেছেন ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে আমি ফেল করলে প্রধানমন্ত্রী আমাকে দায়িত্বে রাখবেন না। আমাকে শিক্ষার মান বাড়াতেই হবে। 

আজ শনিবার (১১ এপ্রিল) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনে তিনি এসব কথা বলেন। কারিগরি শিক্ষার নানা সমস্যা ও সংকট নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ শুনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, সামনে পরীক্ষা। তাতে তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল। কারও বাঁচার উপায় নেই।’

কারিগরি শিক্ষার উন্নয়নে সরকার কাজ করবে জানিয়ে ড. এহছানুল হক মিলন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষায় যত টাকা লাগে, তা দেবেন। কিন্তু আমি তো নিতে পারছি না। কত নেবো, কীভাবে নেবো, কোথায় খরচ করবো? আমাকে তো প্রকল্প হাতে নিতে হবে। যেখানে যেখানে সমস্যা, সেখানে কাজ করবো। তা সমাধানে প্রকল্প হাতে নেবো। সেজন্য আমরা শিক্ষার্থীদের কথা শুনছি। ওরা কি চায়, সেটা জানার চেষ্টা করছি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের

বগুড়ার শিল্পায়ন: অপেক্ষমাণ প্রতিশ্রুতি

অনেক ওয়াদা ভঙ্গ করেছে সরকার: নাহিদ ইসলাম

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২

ঢাবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানালো ছাত্রশিবির