ভিডিও বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ এপ্রিল, ২০২৬, ০১:৪২ দুপুর

বগুড়ার সান্তাহারে অটোরিকশা মালিক-শ্রমিকের মধ্যে সংঘর্ষে আহত ১০ 

বগুড়ার সান্তাহারে অটোরিকশা মালিক-শ্রমিকের মধ্যে সংঘর্ষে আহত ১০, ছবি: দৈনিক করতোয়া ।

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে সিএনজিচালিত অটোরিকশা মালিক, শ্রমিক ও ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অতন্ত ১০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় সান্তাহার পৌরসভা এলাকায় ঘন্টাব্যাপী এ সংঘর্ষে ঘটে। সংঘর্ষের পর সান্তাহারের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সংঘর্ষে আহতদের আদমদীঘি হাসপাতাল ও নওগাঁ সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। 

সিএনজিচালিত অটোরিকশা মালিক, শ্রমিকদের মধ্যে আহতরা হলেন-নাদিম হোসেন (৪০), শহীদ হোসেন (৩২), এজাজ হোসেন (৪০), বাবু মিয়া (৩০) ও আলম (৩৫) এবং ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে আহতরা হলেন-স¦াধীন ইসলাম (৩২), স্বপন হোসেন (৪২), সুজন হোসেন (৩৩), শুভ হোসেন (৩৫) ও শহীদ আলী (৩১)। আহতদের মধ্যে স্বপন হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সংঘর্ষের সময় শহরের মোড়ে দুটি সিএনজিচালতি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে ।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার উভয় সংগঠনের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ ঘটনার মিমাংসার জন্য গতকাল মঙ্গলবার বিকেলে সান্তাহারে একটি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠক শুরু হওয়ার আগেই পুনরায় দু’পক্ষের মধ্যে কথা কাটাাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের হাতে লাঠি ও রেললাইনের পাথর নিয়ে ঘন্টাব্যাপী উভয়ের মধ্যে পাথর নিক্ষেপ ও সংঘর্ষ চলে। এসময় সান্তাহার স্টেশন চত্বর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, লোকজনকে এদিক-ওদিক ছুটাছুটি করতে দেখা যায়। মুহূর্তে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানা, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সান্তাহার পৌরসভা এলাকায় বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন

উল্লেখ্য, ২০১৬ সালে ৮ জানুয়ারি সান্তাহার পৌরসভা এলাকায় এই দুটি সংগঠনের শ্রমিকদের মধ্যে সংঘটিত সংঘর্ষে শফিকুল ইসলাম ও সোহরাব হোসেন সোহাগ নামের দুই শ্রমিক নিহত হন। ওই মামলাটি চলমান রয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে অটোরিকশা মালিক-শ্রমিকের মধ্যে সংঘর্ষে আহত ১০ 

যা আছে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ১০ দফা প্রস্তাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর, গ্রেপ্তার ১

দেশজুড়েই বজ্রসহ বৃষ্টির আভাস

প্রাথমিকের দুই লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে : প্রধানমন্ত্রী

রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন