গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৬১৫ পিস ইয়াবা, ৩টি মোবাইল এবং ৭১ হাজার ৫শ’টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল সোমবার দিবাগত রাতে পৌরসভার বাঁধন ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- ঝালকাঠির রাজাপুর উপজেলার আরুয়া সোনারগাঁও এলাকার সুলতান মীরের ছেলে মহারাজ মীর (৪৫) এবং দিনাজপুরের কোতোয়ালি থানার মাসিমপুর এলাকার শামসুল আলমের ছেলে শাহাদত (৩৬)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীর রাতে গোবিন্দগঞ্জ পৌরসভার ব্রিজপাড়া এলাকায় বাঁধন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কে র্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে সাড়ে ৬১৫ পিস ইয়াবা, মাদকদ্রব্য বেচাকেনার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ও মাদকদ্রব্য বিক্রির ৭১ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়।
আরও পড়ুনসেই সাথে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) মীর শিবলী কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন







