ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ১১:৩০ রাত

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

‎সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশুকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত আব্দুস ছাত্তার পাটোয়ারী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় ঘটনাটি ঘটে। আটককৃত আব্দুস ছাত্তার গ্রামের মৃত মাসুদ পাটোয়ারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সোমবার বিকেলে স্কুল থেকে ফেরার পর বাড়ির আঙিনায় খেলছিল শিশুটি। এসময় একা পেয়ে তাকে ডেকে নেয় অভিযুক্ত ছাত্তার। পরে তাকে ৫০০ টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে  চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে তার কাছে বিস্তারিত শুনে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে এলাকাবাসী।

আরও পড়ুন

এসময় বাড়িতে লুকিয়ে থাকা অবস্থায় আব্দুস ছাত্তারকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতে জ্বলজ্বল করছে স্মৃতিসৌধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে অল্পের জন্য প্রাণ রক্ষা

মির্জা ফখরুলের নামে ফেসবুকে মানহানিকর পোস্ট, যুবক কারাগারে

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড