ভিডিও মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ এপ্রিল, ২০২৬, ১১:২৮ রাত

স্কুল শিক্ষক জাফর সাদিক’র ব্যতিক্রম কর্মকান্ড

কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতে জ্বলজ্বল করছে স্মৃতিসৌধ

কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতে জ্বলজ্বল করছে স্মৃতিসৌধ

কুড়িগ্রাম জেলা ও উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামে উলিপুরে সবুজ ধান ক্ষেতে জ্বলজ্বল করছে ‘জাতীয় স্মৃতিসৌধ’। স্কুল শিক্ষক জাফর সাদিক দুটি জাতের ধানের গোছা ও শীষ দিয়ে ফুটিয়ে তুলেছেন এ স্মৃতিসৌধ। ব্যস্ততম পাকা সড়কের পাশে সবুজ ধান ক্ষেতে বেগুনি রঙের পার্কেল জাতের ধান দিয়ে ফুটে তোলা জাতীয় স্মৃতিসৌধের আদলের দিকে চোখ গেলেই তাকিয়ে থাকেন পথচারী ও যাত্রীরা। প্রতিবছর সবুজ ধানক্ষেতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিকৃতি ফুটে তুলে চমকে দেন স্কুল শিক্ষক জাফর সাদিক।

উদ্যোক্তা জাফর সাদিক জানান, কৃষির প্রতি ভালোবাসা থেকে তিনি এসব করছেন। নকশাগুলো ফুটিয়ে তোলার জন্য কুমিল্লা থেকে ভিয়েতনামের পার্কেল জাতের বেগুনি রঙের ধানবীজ সংগ্রহ করেছেন। সেই বেগুনি রঙের ধানের গোছা ও স্থানীয় জাতের ধানের গোছা দিয়ে এসব প্রতিকৃতি ফুটিয়ে তোলেন তিনি।

এবার ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে নিহত ও সম্ভ্রমহানী নারীদের স্মৃতির জন্য ধানক্ষেতে ফুটিয়ে তোলেন স্মৃতিসৌধকে। তিনি আরও জানান, এর আগে তিনি জাতীয় পতাকা, পরের বছর বাংলাদেশের মানচিত্র এবং এ বছর জাতীয় স্মৃতিসৌধ এঁকেছেন।

আরও পড়ুন

তার এই ব্যতিক্রমী প্রয়াস স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে। ধানক্ষেতে তোলা স্মৃতিসৌধের এই প্রতিচ্ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে। জেলার উলিপুর উপজেলা থেকে রাজারহাট-রংপুরগামি ব্যস্ততম সড়কের মধ্যে নাওডাঙ্গা গ্রামের পাকা সড়কের বামদিকে তার ১৭ শতক জমির উপর ব্রি ধান-১১৩ ও ভিয়েতনামের বেগুনি রঙের ডায়েবেটিকস জাতের পার্কেল ধানের গোছা দিয়ে ফুটিয়ে তুলেছেন জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতে জ্বলজ্বল করছে স্মৃতিসৌধ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রামের উলিপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের পলেস্তারা খসে অল্পের জন্য প্রাণ রক্ষা

মির্জা ফখরুলের নামে ফেসবুকে মানহানিকর পোস্ট, যুবক কারাগারে

পঞ্চগড়ের আটোয়ারীতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

বগুড়ার ধুনটে বিএসটিআই’র মোবাইল কোর্টে সরিষার তেলের মিলে জরিমানা