ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:০১ রাত

জবির নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসু সদস্য সাম্য ও জাহিদের

জবির নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসু সদস্য সাম্য ও জাহিদের

জবি প্রতিনিধি:  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাহী সদস্য সাদমান সাম্য ও জাহিদ হাসান।

তারা বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিষয়টি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

জানা যায়, মাতৃত্বকাল একটি নারীর জীবনের অত্যন্ত সংবেদনশীল সময়। এ সময়ে শারীরিক, মানসিক ও সামাজিক—সবদিক থেকেই বিশেষ যত্নের প্রয়োজন হয়। ফলে অনেক নারী শিক্ষার্থীর পক্ষে নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এতে তারা প্রায়ই একাডেমিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং সেশন জটসহ নানা সমস্যার সম্মুখীন হন। এ প্রেক্ষাপটে নারী শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ বিবেচনায় কয়েকটি প্রস্তাব উত্থাপন করেছেন তারা।

আরও পড়ুন

প্রস্তাবগুলো হলো— ১. ৪ থেকে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা প্রণয়ন। ২. ছুটিকালীন সময়ে উপস্থিতির ক্ষেত্রে শিথিলতা প্রদান। ৩. প্রয়োজন অনুযায়ী পরীক্ষা স্থগিত বা বিকল্প পরীক্ষার সুযোগ নিশ্চিত করা। ৪. ছুটি শেষে নির্বিঘ্নে একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের জন্য সহায়ক নীতিমালা প্রণয়ন।

এ বিষয়ে সাম্য ও জাহিদ বলেন, শিক্ষাবান্ধব পরিবেশ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা জোরদারে এ ধরনের নীতিমালা অত্যন্ত জরুরি। তারা আশা প্রকাশ করেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবির নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসু সদস্য সাম্য ও জাহিদের

বগুড়া জেলা লিগ্যাল এইড অফিস থেকে একমাসে ৫০ জনকে আইনি সহায়তা, ১৫ লাখ ৩ হাজার ৯শ’ টাকা আদায়

এ পর্যন্ত ৪ লাখ ৪৮ হাজার লিটার মজুত তেল উদ্ধার

টঙ্গীতে দুগ্রুপের সংঘর্ষে আহত ৬

কোটচাঁদপুরে কেক ফ্যাক্টরির জেনারেটরের ফিতায় ওড়না আটকে গৃহবধূর মৃত্যু

৯০ বছর বয়সে দৌড়ে ডাবল বিশ্বরেকর্ড গড়লেন মানুয়েল আলনসো