আগামীকাল ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
বিদ্যুৎ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটার জন্য নাটোরে আগামীকাল বুধবার (৮ এপ্রিল) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে নেসকো, নাটোর দপ্তরের আওতাধীন ‘স্টেশন ফিডার’ এলাকায় বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজ করা হবে। এই মেরামত কাজের জন্য বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
আরও পড়ুননেসকো কর্তৃপক্ষ জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ শেষ হওয়ার পরপরই পুনরায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আগেভাগেই প্রয়োজনীয় কাজ গুছিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1775574880.jpg)



_medium_1775569564.jpg)


